০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিশ্ববিদ্যালয় খোলার আগে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ

ইউএনএ ডেস্ক
  • আপডেট: ১১:৫৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / 112

প্রতিকি ছবি 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় খোলার আগে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক বার্তায় এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ও সৌহার্দপূর্ণ পরিবেশ নিশ্চিত করে পাঠদান শুরু করার জন্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে ১৬ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক বিবৃতিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। এর পরদিন বিশ্ববিদ্যালয়গুলো সিন্ডিকেট সভা আহ্বান করে ইউজিসির সিদ্ধান্ত বাস্তবায়ন করে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিশ্ববিদ্যালয় খোলার আগে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ

আপডেট: ১১:৫৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪