উইল জ্যাকসের ঝড়ো সেঞ্চুরিতে কুমিল্লার বড় ব্যাবধানে জয়

- আপডেট: ০৯:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / 129
এবারের বিপিএল এর ২৯তম ম্যাচে উইল জ্যাকসের ঝড়ো ইনিংসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭৩ রানের বড় ব্যাবধানে পরাজিত করেছে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দ্রুত গতিতে রান তুলে কুমিল্লা।দলীয় ৮৬ রানের মাথায় ৩১ বলে ৬০ রান করে লিটন কুমার শহিদুলের বলে আউট হয়ে যান।এর পরে উইকেটে এসে ০ রানে আউট হয়ে যান গত ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়।ব্যক্তিগত ১০ রানে ব্রুক আউট হলে কিছুটা চাপে পড়লেও,
পরবর্তীতে জ্যাক ও মঈন আলীর ১২৮ রানের জুটিতে ২৩৯ রানের বিশাল স্কোর দাড় করায় কুমিল্লা।
জ্যাক ৫৩ বলে ১০৮ রানে আউট হলেও মঈন আলী ২৪ বলে ৫৩ রানে অপরাজিত থাকে।
জবাবে ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালই শুরু করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।দ্রুত গতিতে রান তুলতে গিয়ে দলীয় ৮০ ও ৯০ রানে তানজীদ ও জশ ব্রাউন কে হারিয়ে চাপে পরে চট্টগ্রাম।এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে সৈকত ও অধিনায়ক শুভাগত হোম এর কল্যানে ১৬৬ রানে থামে চট্টগ্রামের ইনিংস।এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় পজিশনে কুমিল্লা।












