১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
দেশের দুই অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ইউএনএ রিপোর্ট
- আপডেট: ০৯:২৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / 102
ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস। ফাইল ছবি
দেশের দুই অঞ্চলে দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।




















