০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি সন্তান ও অভিভাবক ফোরামের শ্রদ্ধা নিবেদন

ইউএনএ নিউজ
  • আপডেট: ০৩:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, রাত ১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ সালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেছে সন্তান ও অভিভাবক ফোরাম। পুপ্সস্তবক অর্পণ শেষে সব ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।

এসময় উপস্থিত বক্তারা বলেন, একুশ আমাদের জাতীয় জীবনে অবিস্মরণীয় অধ্যায় কিন্তু ৭৪ বছর পেরিয়ে গেলেও ভাষা শহীদদের পরিবারের সদস্যরা আজও অবহেলিত। পাশাপাশি শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা ও তাদের স্মৃতি যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা এখনও না হওয়ায় হতাশা প্রকাশ করা হয় । সেই ১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মাতৃভাষা বাংলার দাবীতে মিছিল শুরু করলে পাকিস্তানি পুলিশের গুলিতে ঢাকা মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ফেনির সালাম, মানিকগঞ্জের রফিক, ময়মনসিংহের জব্বার, গাজিপুরের বরকত ও শফিউরসহ নাম না জানা আরও অনেকে । তাঁদের আত্মদানের মধ্য দিয়ে আমাদের মুক্তির প্রথম সোপান রচিত হয় । আর তাঁদের পথ ধরেই মুক্তির জন্য ৭১, ৯০, ২০২৪ রচিত হয় ।

এসময় উপস্থিত ছিলেন জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান জুলাই শহীদ নাফিসের বাবা গোলাম রহমান, শহীদ নাফিসকে বহনকারী রিক্সা চালক মোঃ নুরু,বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ কলেজের‌ সহযোগি অধ্যাপক মুহম্মদ আনোয়ার সাদাত, বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশনের মহাসচিব ডাঃ ফরিদ উদ্দিন, এক্স নটরডেমিয়ান সুমেন রহমান, রবিন রুবাইয়্যাত, সুমন আহমেদ, জুলাই আহত পরিবারের সদস্য শাহাদাত হোসেন মুন্না, জুলাই যোদ্ধা সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, রিফাত আহমেদ, আল আমিন, আব্দুর রহমান, সাজিদ রানা, সন্তান ও অভিভাবক ফোরামের পক্ষে ডাঃ শাকিল আরিফ চৌধুরী, ডাঃ দলিলুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি সন্তান ও অভিভাবক ফোরামের শ্রদ্ধা নিবেদন

আপডেট: ০৩:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬