০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

রাসূল (দঃ) সমগ্র সৃষ্টির জন্য রহমত-ঢাকার জশনে জুলুসে পীর সাবির শাহ্

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 127

ছবি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার আয়োজনে ‘জশনে জুলুস’ আনন্দ র‌্যালি । ইউএনএ

আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘জশনে জুলুস’ আনন্দ র‌্যালি ও নূরানী মাহফিল যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই র‌্যালি বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি ও মাহফিলে সভাপতিত্ব করেন আওলাদে রাসুল হুজুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা হুজুর সৈয়্যদ মুহাম্মদ কাশিম শাহ্ (মা.জি.আ.) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ.)।

সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মাঃ জিঃ আঃ) বলেন, রাসূল (দঃ) সমগ্র সৃষ্টির জন্য রহমত এবং আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত। আর আল্লাহর রহমত পাবার কারনে খুশী উদযাপন করা আল্লাহরই নির্দেশ। তাই কুরআনি নির্দেশ হিসেবেই নবীজির শুভাগমণের দিবসকে আমরা শরিয়ত সম্মতভাবে খুশী উদযাপনের মাধ্যমে পালন করি এবং জশনে জুলুস করি।

নুরানী মাহফিলে ঈদ-এ মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ‘র তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী ও অন্যান্য ওলামায়ে কেরামগণ, মাহফিল পরিচালনা করেন উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। অনুষ্ঠান শেষে সকল মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে দোয়া করা হয়।

বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর বিশেষ রহমত কামনা করে মোনাজাত করা হয়।

উক্ত জশনে জুলুস ও নুরানী মাহফিলে আরও উপস্থিত ছিলেন- আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট,’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারী মোহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারী এস এম গিয়াস উদ্দীন সাকের, ফাইন্যান্স সেক্রেটারী মোহাম্মদ কমর উদ্দিন সবুর, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, আঞ্জুমান মুখপাত্র এড. মোসাহেব উদ্দিন বখতিয়ার, ঢাকা আঞ্জুমানের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শহীদ উল্লাহ, সেক্রেটারী মোঃ মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ আব্দুল মালেক বুলবুল, এসিস্ট্যান্ট সেক্রেটারী এস এম গোলাম কিবরিয়া, ফাইন্যান্স সেক্রেটারী শোয়েবুজ্জামন চৌধুরী তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবুল কাশেম, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকার সেক্রেটারী মোহাম্মদ কাশেম, দেশ বরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ, গবেষক ও শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সমাজ সেবক, সরকারী-বেসরকারী উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রাসূল (দঃ) সমগ্র সৃষ্টির জন্য রহমত-ঢাকার জশনে জুলুসে পীর সাবির শাহ্

আপডেট: ০৩:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫