০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

জামায়াতে ইসলামী রাজনীতি পেশা নয়, দায়িত্ব ও কর্তব্য: ডা. শফিকুর রহমান

ইউএনএ নিউজ
  • আপডেট: ০৩:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 4

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি রাজনীতিকে পেশা হিসেবে নয়, বরং দায়িত্ব ও কর্তব্য হিসেবে গ্রহণ করেছে। যারা রাজনীতিকে পেশা হিসেবে নেয়, তারা দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠনে জড়িত হয়। এ সময় তিনি আরও বলেন, “এরা আমাদের মা-বোনদের ইজ্জত পর্যন্ত রাখতে দেয় না।”

শনিবার সকালে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে দলের কোনো সংসদ সদস্য বিনা ট্যাক্সে গাড়ি বা বরাদ্দকৃত ফ্ল্যাট গ্রহণ করবেন না। প্রয়োজনে তারা রিকশা বা ব্যক্তিগত অর্থে গাড়ি ও ফ্ল্যাট ক্রয় করবেন। এছাড়া নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে।

তিনি সতর্ক করেন, দেশের জনগণের সম্পদে কেউ হাত দিলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ নিশ্চিত করা হবে। তিনি দেশের বিভিন্ন স্থানে মা-মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধের জন্যও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, সন্ত্রাস ও দুর্নীতির জন্য পূর্বের শাসকদল দায়ী। তিনি বলেন, নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু শেষ হলে তা ভুলে যাওয়া হয়।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য চা বাগান আধুনিকায়ন ও প্রযুক্তি সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আশ্বাস দেন, “তাদের কোনো সন্তান শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবে না—ইনশাআল্লাহ।”

দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষার কথাও উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করছে। তিনি বলেন, “ধর্মের ভিত্তিতে কারও ওপর বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না; এটি হারাম। প্রকৃত ধার্মিক ব্যক্তি কখনো অন্য ধর্মের মানুষের ক্ষতি করতে পারে না।”

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জামায়াতে ইসলামী রাজনীতি পেশা নয়, দায়িত্ব ও কর্তব্য: ডা. শফিকুর রহমান

আপডেট: ০৩:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬