০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

তারকাখ্যাতিই জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়: প্রিয়াঙ্কা চোপড়া

ইউএনএ বিনোদন ডেস্ক
  • আপডেট: ০১:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2

বলিউড ও হলিউড—উভয় জগতেই সফল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, তারকাখ্যাতিই জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়। তার মতে, কাজকে ভালোবাসাই একজন শিল্পীর প্রধান সার্থকতা।

নিজের আসন্ন চলচ্চিত্র ‘দ্য ব্লাফ’-এর প্রচারণায় অংশ নিয়ে খ্যাতি, আত্মবিশ্বাস এবং মাতৃত্বের নানা চ্যালেঞ্জ নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই বিশ্বখ্যাত অভিনেত্রী। আগামী ২৫ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে সরাসরি মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটিতে প্রিয়াঙ্কা কেবল অভিনয়ই করেননি, রুশো ব্রাদার্সের সঙ্গে এটি সহপ্রযোজনাও করেছেন, যা হলিউডে তার প্রথম প্রযোজনা।

প্রিয়াঙ্কা মনে করেন, খ্যাতিকে জীবনের শেষ গন্তব্য মনে করলে তা সৃজনশীলতার পথে অন্তরায় হতে পারে। তিনি বলেন, ‘তারকাখ্যাতি কখনো কখনো চূড়ান্ত লক্ষ্য মনে হয়, যা ঠিক নয়। এই ভাবনা সহজেই একজনকে শেষ করে দিতে পারে। আসল কথা হলো নিজের কাজকে ভালোবাসা।’

তিনি প্রতিটি প্রজেক্টের প্রতি সমান মনোযোগী থাকার ওপর গুরুত্বারোপ করেন। ছোট বা বড় যেকোনো কাজেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করলে বাকি সবকিছু এমনিতেই ঠিক হয়ে যায় বলে তিনি বিশ্বাস করেন।

সাক্ষাৎকারে আত্মবিশ্বাস ও সততার গুরুত্ব তুলে ধরে প্রিয়াঙ্কা বলেন, ‘যদি আপনি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজেকে উৎসাহ দেন, সেটি পুরোপুরি স্বাভাবিক ও মানবিক। তবে অন্যকে ধোঁকা দিয়ে আসা সাফল্য কখনো স্থায়ী হয় না।’

তিনি আরও স্পষ্ট করেন যে, গুরুত্বপূর্ণ হলো নিজেকে উৎসাহিত করা, অন্যকে ভুল পথে চালিত করা নয়। নিজের উন্নতির জন্য অন্যকে ভুলভাবে উপস্থাপন করা বা ধোঁকা দেওয়াকে তিনি সমর্থন করেন না।

‘দ্য ব্লাফ’ সিনেমায় প্রিয়াঙ্কা একজন সাহসী মায়ের চরিত্রে অভিনয় করেছেন, যেখানে ফুটে উঠেছে মাতৃত্বের কঠোর চ্যালেঞ্জ। নিজের ব্যক্তিত্বের সঙ্গে চরিত্রের মিল খুঁজে পাওয়া প্রিয়াঙ্কা বলেন, মেয়েদের জন্য নিজেকে শক্তিশালী করে তোলা এবং নিজস্ব কণ্ঠস্বর খুঁজে বের করা অত্যন্ত জরুরি।

নিজের সাহসের উৎস হিসেবে বাবার শিক্ষার কথা স্মরণ করে তিনি বলেন, ‘বাবা সব সময় বলতেন, বাড়িতে সবার চেয়ে শক্তিশালী করে নিজেকে তৈরি করো। কেউ যা–ই বলুক না কেন, ভয় পাবে না।’ এই দৃষ্টিভঙ্গি ও সত্যনিষ্ঠাই তাকে সাহসী হতে অনুপ্রাণিত করে বলে তিনি জানান। প্রিয়াঙ্কার মতে, নিজের ভেতর সততা ও স্বতস্ফূর্ততা বজায় রাখলে জীবনের কঠিন সময়গুলো মোকাবিলা করা সহজ হয়ে যায়।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তারকাখ্যাতিই জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়: প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট: ০১:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬