১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ফরিদপুরে রাস্তা অবরোধ: ভাঙ্গা ইউনিয়নকে অন্য আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ

ইউএনএ নিউজ ডেস্ক
- আপডেট: ০৬:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 109
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদুপুর-৪ আসন থেকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন।
ঘটনা ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪:১০ মিনিটে ভাঙ্গা গোলচত্বরে। অবরোধের কারণে দুইটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
ভাঙ্গা হাইওয়ে থানা ও স্থানীয় থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, অবরোধকারীরা এখনও মহাসড়ক ছাড়েননি, ফলে প্রচণ্ড গাড়ির চাপ সৃষ্টি হয়েছে।
ট্যাগ :




















