০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

কেন্দুয়ায় পল্লীবিদ্যুৎ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার,গন ছুটিতে কর্মচারীরা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
  • আপডেট: ০৭:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 61

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিস তালাবদ্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। প্রতিদিন শত শত মানুষ বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন কাজ—নতুন সংযোগ, বিল সংশোধন, লাইন বা ট্রান্সফরমার সমস্যার সমাধান—নিয়ে অফিসে এলেও তালাবদ্ধ অবস্থায় ফিরে যেতে হচ্ছে। অফিসের সামনে আসা সোহেল মিয়া নামের এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মিটার সমস্যা সমাধানের জন্য সকাল থেকে এসেছি, কিন্তু অফিস বন্ধ।

বিদ্যুতের মতো জরুরি সেবায় এভাবে তালা ঝুলে থাকবে, এটা মেনে নেওয়া যায় না।” একইভাবে বিল সংশোধনের জন্য আসা গৃহবধূ রহিমা বেগম বলেন, “বিদ্যুতের বিল ভুল এসেছে। অফিসে এসে ঠিক করাবো ভেবেছিলাম, কিন্তু অফিস বন্ধ থাকায় ফিরে যেতে হলো। এতে পরিবার নিয়ে সমস্যায় পড়েছি।” এদিকে, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও অফিস খুলে দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি কেন্দুয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ ওমর কাইয়ুম বলেন, “অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা গণ ছুটিতে রয়েছেন। তবে গ্রাহকদের জরুরি সেবার জন্য কিছু সংখ্যক কর্মী বিভিন্ন সাবস্টেশনে দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলেই অফিসের নিয়মিত কার্যক্রম চালু হবে। স্থানীয় সচেতন মহল বলছে, বিদ্যুৎ মানুষের নিত্যদিনের অপরিহার্য সেবা। তাই হঠাৎ অফিস বন্ধ রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত সমাধান না হলে জনগণের ক্ষোভ বাড়তে পারে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কেন্দুয়ায় পল্লীবিদ্যুৎ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার,গন ছুটিতে কর্মচারীরা

আপডেট: ০৭:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫