০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

মুন্সিগঞ্জে গায়েহলুদ অনুষ্ঠানে মদপানে নিহত-৪

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 55

মুন্সিগঞ্জে বিষাক্ত মদপানে চারজনের মৃত্যু হয়েছে, অসুস্থ আরও তিনজন চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত কাঠাদিয়া গ্রামে একে একে চারজন প্রাণ হারান। তারা হলেন—কাঠাদিয়ার বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড়ের হোসেন ডাক্তার (৬৫)।

এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

জানা গেছে, কাঠাদিয়া গ্রামের মতি বেপারীর বাড়িতে গায়েহলুদ অনুষ্ঠানে মদপানের পর এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, “তারা সবাই মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে চারজন মারা যান এবং আরও কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন।”

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মুন্সিগঞ্জে গায়েহলুদ অনুষ্ঠানে মদপানে নিহত-৪

আপডেট: ০৫:২৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫