০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ওয়ানডেতে রোহিতের জায়গায় নতুন অধিনায়ক পাচ্ছে ভারত!

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 59

শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি অবসরে গেছেন বহু আগেই। এবার ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাই নতুন প্রজন্মকে নেতৃত্বে তুলে ধরতে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টেস্ট ও টি-টোয়েন্টির মতো এবার ওয়ানডেতেও নেতৃত্বে পরিবর্তন আসতে যাচ্ছে।

বর্তমানে ভারতের টেস্ট দলের অধিনায়ক ও টি-টোয়েন্টির সহ-অধিনায়ক শুভমান গিল। এবার ওয়ানডে দলের দায়িত্বও তার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে বিসিসিআই। নির্বাচকদের লক্ষ্য—২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে গিলকে পর্যাপ্ত সময় দেওয়া, যাতে তিনি অধিনায়ক হিসেবে নিজের অবস্থান মজবুত করার পাশাপাশি দলকেও নতুনভাবে সাজাতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গিলকে ওয়ানডে অধিনায়ক করা এখন কেবল ঘোষণার অপেক্ষা। অন্যদিকে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছে, আসন্ন অস্ট্রেলিয়া সফরই হতে পারে তার শেষ সিরিজ অধিনায়ক হিসেবে।

রোহিত অবশ্য ওয়ানডে খেলা চালিয়ে যেতে চান এবং আরেকবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন। তবে ২০২৭ সালে তার বয়স হবে ৪০ বছর। শুধু একটি ফরম্যাটে খেলে ফর্ম ও ফিটনেস ধরে রাখা যে চ্যালেঞ্জিং, সেটিও অস্বীকার করা যায় না। তাই শেষ সিদ্ধান্ত নির্বাচকদের হাতেই।

শুভমান গিল ইতোমধ্যেই টেস্টে নেতৃত্ব দিচ্ছেন এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সূর্যকুমার যাদবের পরিবর্তে তিনিই ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হবেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ওয়ানডেতে রোহিতের জায়গায় নতুন অধিনায়ক পাচ্ছে ভারত!

আপডেট: ০২:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫