০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাজধানীর মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি, মার্কিন নাগরিক গ্রেপ্তার

ইউএনএ নিউজ
  • আপডেট: ১২:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 58

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রমনা থানার এসআই আজিজুল হাকিম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সোমবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন।

রমনা বিভাগের এক পুলিশ কর্মকর্তা জানান, মন্ত্রিপাড়ার মতো কড়াকড়ি নিরাপত্তাবেষ্টিত এলাকায় এনায়েত করিমের অবস্থান ছিল সন্দেহজনক। এ কারণে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, তবে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন সকালে একটি প্রাডো গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিলেন এনায়েত করিম। সন্দেহ হলে পুলিশ গাড়ি থামালে তিনি সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। পরবর্তীতে তাকে হেফাজতে নেওয়া হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনায়েত করিমের কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক বিশ্লেষণে ফোনগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছেন তারা।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রাজধানীর মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি, মার্কিন নাগরিক গ্রেপ্তার

আপডেট: ১২:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫