০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পদ্মা সেতুতে নন-স্টপ টোল আদায় ব্যবস্থা চালু

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 78

পদ্মা সেতুতে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল পরিশোধ ব্যবস্থা (ETC) চালু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়।

এই সিস্টেমের মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশনায় পদ্মা সেতুতে ETC চালু করা হয়েছে।

কিভাবে ব্যবহার করবেন ETC সিস্টেম

  • প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের TAP অ্যাপ-এ গিয়ে ‘D-Toll’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে।

  • এরপর পদ্মা সেতুর RFID বুথে প্রথমবারের মতো আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

  • প্রক্রিয়া শেষ হলে গাড়ি ব্যবহারকারী ন্যূনতম ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে ETC লেন ব্যবহার করতে পারবেন।

  • এ সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পদ্মা সেতুতে নন-স্টপ টোল আদায় ব্যবস্থা চালু

আপডেট: ১২:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫