০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস প্রতিবাদে উপজেলা-থানায় হামলা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 78

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে রবিবার (১৫ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। ভাঙচুরকারীরা উপজেলা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেয় এবং সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী থেকে শুরু করে গোলচত্বর এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। জনতার ধাওয়া খেয়ে পুলিশ সদস্যরা মডেল মসজিদে আশ্রয় নেয়।

অপরদিকে, বিক্ষোভের কারণে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়। পায়ে হেঁটে, ভ্যান-নসিমন ও মোটরসাইকেল ব্যবহার করে মানুষ মহাসড়ক পারাপার হচ্ছে।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানিয়েছেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। জনগণের নিরাপত্তা ও যান চলাচল সচল রাখার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনের অন্তর্গত আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সরকারি গেজেট প্রকাশের প্রতিবাদে স্থানীয়রা তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি শুরু করেছে। শনিবার শুরু হওয়া আন্দোলনের দ্বিতীয় দিনেই বিক্ষোভকারীরা সরকারি অফিসে হামলা চালিয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস প্রতিবাদে উপজেলা-থানায় হামলা

আপডেট: ০২:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫