১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

হাজারীবাগে ৯ তলার ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 34

রাজধানীর হাজারীবাগের একটি বাসার ৯ তলার ছাদ থেকে পড়ে সনাতন কুমার দাস (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সনাতন কুমার হাজারীবাগের বাসিন্দা মৃত সুরেশ চন্দ্র দাসের ছেলে।

নিহতের ছেলে রজত চন্দ্র দাস বলেন, আজ সন্ধ্যার পর বাবা আমাদের বাসায় ৯ তলার ছাদে পায়চারি করছিলেন। হঠাৎ মাথা ঘুরে ৯ তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

হাজারীবাগে ৯ তলার ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত

আপডেট: ০৩:২৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫