০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২৪৪ জন গ্রেপ্তার

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 69

রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে।

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান।

এস এন নজরুল ইসলাম বলেন, ঝটিকা মিছিল চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরা, ফার্মগেট, তেজগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকে এসেছেন।

নজরুল ইসলাম আরও ‎বলেন, এর আগে ডিএমপির ধারাবাহিক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তাঁরা সংগঠিত হচ্ছেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২৪৪ জন গ্রেপ্তার

আপডেট: ০৯:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫