০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জাতীয় নির্বাচনকে ঘিরে মধুপুরের প্রিন্টিং প্রেসগুলোতে উপচে পরা ভিড়

জাহিদুল কবির মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট: ০৭:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 68

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ানোর আগেই মধুপুরে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা পোস্টার, ব্যানার, ডিজিটাল প্রচারনায় মেতে উঠায় এমন অবস্থা দেখা যাচ্ছে টাঙ্গাইল-১ মধুপুর ধনবাড়ী আসনে। প্রতিটি প্রেস ও ডিজিটাল ব্যানার তৈরি প্রতিষ্ঠানে বর্তমানে উপচেপড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মযজ্ঞ।

টাংগাইলে মধুপুরে বিভিন্ন প্রেস ও ডিজিটাল ব্যানার তৈরি প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, কেউ পোস্টারের ডিজাইন করছেন। কেউ বানাচ্ছেন ব্যানার। কেউ ফ্যাস্টুন তৈরিতে ব্যস্ত। রঙ্গিন নান্দনিক পোস্টার ব্যানারেও নান্দনিকতা ফুটে উঠছে।। গ্রামে গঞ্জেও গাছের ডালে, বিদ্যুতের খুটিতে বড়বড় ভবনে শোভা পাচ্ছে ওই পোস্টার, ব্যানার, ফ্যাস্টুনগুলো। চারদিকে পুরো নির্বাচনী আমেজ বিরাজ করছে।
ব্যবসায়িরা বলছেন, বর্তমানে ব্যবসার মন্দা অবস্থা থাকার কথা ছিল। কিন্তু নির্বাচনী আমেজ ফিরে আসায় আমাদের ব্যবসাও অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে।

স্বস্ব প্রার্থীর কর্মী সমর্থকরাও তাদের ছবি নাম যুক্ত করে পছন্দের প্রার্থীর পক্ষে ব্যানার পোস্টার, ফ্যাস্টুন তৈরির হিড়িক পড়ায় কাজের গতি বেড়েছে। সম্ভাব্য প্রার্থী বেশি থাকায় কাজের চাপ বেড়েছে।

ডিজিটাল প্রিন্টিং প্রেসের মালিকেরা জানিয়েছেন, প্রতিদিন ১০-১২ জন কারিগর সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যানার এবং ফেস্টুনের কাজ করে, কেউ কাঠের ফ্রেম তৈরি করে, কাঠ কাটে, কেউ পিন লাগায়, কেউ ছবি বসায়, এভাবেই প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে এবং মনে হচ্ছে যেন একটা উৎসব শুরু হয়েছে। তাই আমরা আনন্দের সাথে নিয়মিত কাজ করছি। নির্বাচন ঘনিয়ে আসলে হয়তো আরো বেশি কাজ করতে হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জাতীয় নির্বাচনকে ঘিরে মধুপুরের প্রিন্টিং প্রেসগুলোতে উপচে পরা ভিড়

আপডেট: ০৭:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫