০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

গোপালপুরে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • আপডেট: ০৭:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 90

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল–২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সাম্ভব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে গোপালপুরের সুতী ভি.এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে দলটির নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন। শোভাযাত্রাটি গোপালপুর উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পথিমধ্যে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা হুমায়ুন কবির তাঁর উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।

আয়োজকদের দাবি, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোভাযাত্রা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মো. আতাউর রহমান, গোপালপুর উপজেলা আমির মো. হাবিবুর রহমান তালুকদার, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক উবাইদুল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত এবং ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গোপালপুরে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট: ০৭:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫