০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মধুপুরে ২ মাদক কারবারি গ্রেফতার

জাহিদুল কবির মধুপুর টাংগাইল প্রতিনিধি:
  • আপডেট: ১২:২৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 77

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ১ মাদক ব্যবসায়ী ও ১ সেবনকারীকে আলাদা দুই মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (১৯অক্টোবর) বিকালে মধুপুর পৌরসভার চরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী জুয়েল সরকার নিক্সনকে আটক করা হয়, এর পূর্বে ওই মাদক ব্যবসায়ীর সহযোগী বিল্লাল হোসেনকে দামপাড়া গ্রাম থেকে আটক করা হয়।

এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মাদকাসক্ত জুয়েল সরকার নিক্সনকে ১ বছরের বিনাশ্রম ও বিল্লালকে ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি টিম।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও মোবাইল কোর্ট আরও জোড়দার করা হবে। এসব অভিযান পরিচালনা করতে সব সময় জনগণের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মধুপুরে ২ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১২:২৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫