০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ধনবাড়ীতে দুবৃর্ত্তর আগুনে পুড়লো বিধবার বসত ঘর

জাহিদুল কবির মধুপুর টাংগাইল প্রতিনিধি:
  • আপডেট: ১০:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 68

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক গৃহবধূর বসতঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে ঘরের বেড়া, কাপড়-চোপড় ও আসবাবপত্র। মঙ্গলবার ভোররাতে (সাড়ে ৩টার দিকে) ধনবাড়ী উপজেলার গোপালবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যদুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত গৃহবধূ সুরভী আক্তার (৪০), মৃত শমেসের আলীর স্ত্রী, জানান “রাতের শেষ প্রহরে আমি, আমার জা ফিরোজা, জামেলা, ছালেহা ও ছাহেরা গভীর ঘুমে ছিলাম। হঠাৎ ঘরের ভেতর তাপ অনুভব করে চোখ খুলে দেখি আগুন লেগেছে। তখন আমরা চিৎকার শুরু করি। আমাদের ডাক শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং আগুন নেভাতে সহায়তা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও জানান, আগুনে ঘরের বেড়া, কাপড়-চোপড়, বিছানা ও কিছু আসবাবপত্র পুড়ে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

সুরভী আক্তার অভিযোগ করে বলেন, “কে বা কারা শত্রুতাবশত আমার ঘরে আগুন দিয়েছে, আমি বুঝতে পারছি না।”

ঘটনার পর সুরভী আক্তার বাদী হয়ে ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ধনবাড়ীতে দুবৃর্ত্তর আগুনে পুড়লো বিধবার বসত ঘর

আপডেট: ১০:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫