০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাজধানীর মিরপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 107

রাজধানীর মিরপুর-১২ নম্বর কালশী রোড এলাকার বিবাহ বাড়ি নামে একটি কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে ভবনটির ছয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন নিয়ন্ত্রণে সব ইউনিট কাজ করছে। কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবনে অবস্থিত।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রাজধানীর মিরপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আপডেট: ১১:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫