বিএনপি’র ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে মধুপুরে কর্ণেল আজাদের লিফলেট বিতরণ

- আপডেট: ০৫:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 86
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, আগামীর সমৃদ্ধি বাংলাদেশ গড়বে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের মধুপুরে তার নিজ এলাকায় পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন টাঙ্গাইল-১, (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
শনিবার (২৫ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ি ইউনিয়নের ফাজিলপুর এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আসাদুল ইসলাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আর এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারই নির্দেশনা মোতাবেক সকল নেতা কর্মীকে কাজ করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মো. মোজাম্মেল হোসেন প্রমূখ।




















