০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
মধুপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা

জাহিদুল কবির মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি
- আপডেট: ০৬:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 191
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে স্থানীয় গরিব ও দুস্থ জনসাধারণরকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মধুপুর উপজেলায় ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধানে ৩৭ এডি রেজিমেন্ট এর সার্বিক ব্যবস্থাপনায় মধুপুরে বিএডিসির প্রশিক্ষণ কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এই মেডিকেল ক্যাম্পেইনে দুইজন চক্ষু বিশেষজ্ঞ দেড় শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা, চশমা ও ঔষধ প্রদান করেন।
এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ১৯ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোসহ জনগণের সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
ট্যাগ :




















