০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় গ্যারেজে আগুন

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 71

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি পিকআপ ও তিনটি মাইক্রোবাসে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ ইসলাম। তিনি বলেন, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে কেউ হতাহত হয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত কোনও সংবাদ আসেনি।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় গ্যারেজে আগুন

আপডেট: ১০:২৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫